1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

১৪ হাজার ৩৪৬ কোটি টাকার ২৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৫.০৪ পিএম
  • ৩৫০ Time View

সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি ১৪ হাজার ৩৬৪ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫০ টাকা ব্যয়ে ২৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের অনুমোদিত প্রস্তাব সম্পর্কে ব্রিফ করেন।

সাঈদ মাহবুব খান জানান, অনুমোদিত প্রস্তাবের মধ্যে জামালপুর ও মুন্সিগঞ্জে দুইটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৪৪ কোটি ৮০ লাখ টাকা। 

জামালপুর জেলার সদর উপজেলায় ১৮০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্রে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৮৯ টাকা হিসেবে আনুমানিক ৬ হাজার ৪১০ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে বলে জানান মাহবুব।

অন্যদিকে বিউবো কর্তৃক মুন্সীগঞ্জ  জেলার গজারিয়া উপজেলায় ১৩০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্রে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১ টাকা হিসেবে আনুমানিক ৪ হাজার ৬৩৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এর বাইরে বৈঠকে ১৩৮ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধীনে ৪৮ হাজার ৫৯৭টি এসপিসি পোল বা খুটি কেনার অনুমোদন দেয়া হয়েছে। 

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা জন্য এলএনজি আমদানির লক্ষ্যে তিনটি আলাদা আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এলএনজি আমদানির জন্য দুটি ড্রাফট এগ্রিমেন্ট এবং স্পর্ট মার্কেট থেকে ৭৬২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিউ এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি।

অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মহেশখালীতে বিদ্যমান এলএনজির রিগ্যান ক্যাপাসিটি ৫০০ এমএমসিএফডি হতে ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি করে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড (ইইবিএল) কর্তৃক এলএনজি টার্মিনালের বর্ধিতকরণ সংক্রান্ত ‘এলএনজি ব্যবহার চুক্তির খসড়া সংশোধনের দলিল’ অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com