1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স 

বাংলাদেশের আরেকটি বড় হার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১১.০২ পিএম
  • ২৫৮ Time View

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ রানের আগেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে একাই দলকে টেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একপ্রান্ত আগলে রেখে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে ততোক্ষণে জয়ের পথ থেকে অনেকটাই সরে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ ভালোভাবেই লড়াই করলেও বড় ব্যবধানেই হেরেছে সাকিব আল হাসানের দল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থেমেছে টাইগাররা।

ম্যাচটা অবশ্য এতদূর এগোতোই না। অনেক আগেই অলআউট হয়ে যেতে পারতো বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাশের লজ্জাজনক হার এড়িয়েছেন রিয়াদ। ১১ চার ও ৪ ছক্কায় ১১১ বলে করেছেন ১১১ রান। বাংলাদেশের মোট রানের প্রায় অর্ধেকটাই এসেছেন ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।  

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই পথ হারানো শুরু টাইগারদের। মার্কো ইয়েনসেনের করা সপ্তম ওভারে পরপর দুই বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারে লিজাড উইলিয়ামস ফেরান সাকিব আল হাসানকে। 

পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারানোর পর দ্বাদশ ওভারে মুশফিকুর রহিমকে ফেরান গেরাল্ড কোয়েতজে। ১৫তম ওভারে দলীয় ৫৮ রানে কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন দাস। কেশভ মহারাজের বলে ক্যাচ দিয়েছ ফেরেন মেহেদী হাসান মিরাজ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com