1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৪ হাজার ৬৫১

  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ১০.৩১ এএম
  • ৩৬১ Time View

গাজা উপত্যকার খান ইউনুসে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। সেখানে শত শত ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। আজকের হামলায় সেখানে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে গণমাধ্যম জানিয়েছে।

কয়েক দিন আগেও এই স্কুলের প্রবেশপথ এবং এর আশেপাশে বোমা ফেলা হয়েছিল। জাতিসংঘ পরিচালিত স্কুলগুলো খালি করতে ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে। তবে এ ধরণের একটি স্কুলের প্রধান হামাদ শুইদা বলেছেন, ঘরবাড়ি-হারা মানুষগুলোর যাওয়ার আরও কোনো জায়গা নেই। তারা নিরুপায় হয়ে স্কুলে আশ্রয় নিয়েছে। তারা কোথায় যাবে? এ কারণে অনিরাপদ জেনেও অসহায় ফিলিস্তিনিরা জাতিসংঘ স্কুলে অবস্থান করছেন।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষদের ওপর ইসরাইলি হামলা এখনও অব্যাহত রয়েছে। এর ফলে প্রতি মুহূর্তে হতাহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে। গাজার খান ইউনুসসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইলিরা। ২৪ ঘণ্টায় ২৪ দফা ইসরাইলি হামলায় ২৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনুসে এক বাড়িতেই ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে চার হাজার ৬৫১ জনে পৌঁছেছে। এর মধ্যে এক হাজার ৮৭৩ শিশু এবং ১০২৩ জন নারী রয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন।

-পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com