1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

আসছে হৃতিকের ‘কৃষ ৪’

  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৯.৫০ পিএম
  • ২৫৬ Time View

দুই দশকেরও বেশি সময় আগে হৃতিক রোশান অভিনীত ‘কোই মিল গায়া’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপরে সিনেমাটির আরও দুটি কিস্তি এলেও চতুর্থ কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন হৃতিক ভক্তরা।

এদিকে গত ১৯ অক্টোবর বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি তিনটি ছবি আপলোড করে লেখেন, ‘নিড ধুপ লাইক জাদু’ অর্থ্যাৎ ‘জাদুর মতো আলো চাই’।

শ্রদ্ধার পোস্টটি অনুরাগীদের পাশাপাশি হৃতিক রোশনেরও মনোযোগ আকর্ষণ করে। নায়িকার ছবির নিচে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়ে হৃতিক লেখেন, ‘সে আসছে। তাকে জানিয়ে দিব।’

এমন মন্তব্যের জবাবে ‘আশিকি ২’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা লেখেন, ‘সত্যি? কখন, কবে, কোথায়! বলুন, বলুন।’

হৃতিক ও শ্রদ্ধার এ কথপোকথন থেকে বোঝা যাচ্ছে, খুব তাড়াতাড়িই হয়তো ‘কৃষ ৪’-এর শ্যুটিং শুরু হবে। হৃতিক সম্ভবত সেই ইঙ্গিতই দিলেন বলে নেটিজেনদের ধারণা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ‘কৃষ ৪’ নিয়ে ফিরছেন হৃতিক রোশন। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগের সিনেমার স্ক্রিপ্টে হ্যাঁ বললেন অভিনেতা।

জানা গেছে, এই সুপারহিরোর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন অভিনেতার বাবা তথা চিত্রপরিচালক রাকেশ রোশন। যদিও বাবার লেখা স্ক্রিপ্টে বেশ কিছু বদল এনেছেন অভিনেতা। হৃতিক নিজের মতো একাধিক ইনপুট দিয়েছেন এই সিনেমায়।

অভিনেতার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চে শুরু হবে ‘কৃষ ৪’ -এর শুটিং।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com