1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

প্রতিটি ইউনিয়নে হবে মডেল প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৮.৪১ পিএম
  • ৪৬০ Time View

সারাদেশের প্রতিটি ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়ন থেকে দুটি বিদ্যালয়ের তথ্য আগামী বৃহস্পতিবারের (১৯ অক্টোবর) মধ্যে পাঠাতে হবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের প্রতিটি ইউনিয়নের একটি বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তর করার জন্য সরকার একটি প্রকল্প গ্রহণ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষক বেশি, খেলার মাঠ ও জমির পরিমাণ বেশি, বিদ্যালয়ের অবকাঠামো ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো এবং অন্যান্য সুবিধা রয়েছে— এসব বিবেচনায় নিয়ে মডেল বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

ভবিষ্যতে ওই বিদ্যালয়কে ইউনিয়নের কেন্দ্রীয় বিদ্যালয় হিসেবে বিদ্যালয়কেন্দ্রীক সব কার্যক্রমের হাব হিসেবে ব্যবহার হবে। বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয় হিসেবে রূপান্তরের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আওতাভুক্ত করা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com