1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

অবশেষে শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ২৭০ Time View

অবশেষে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া ধরা দিলেন নববধূর সাজে একটি লাল গোলাপ হাতে নিয়ে!

বুধবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে নুসরাত ফারিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপে প্রথমবারের মতো এমন একটি ছবি পোস্ট করেছেন।

এর আগে শোনা গেছে, নুসরাত ফারিয়া ‘মুজিব: একটি জাতির রূপকার‘ সিনেমায় অভিনয় করেছেন। তবে শুটিং কিংবা সিনেমার কোনো দৃশ্যে তিনি ধরা দেননি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ কাল শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। আর এ সিনেমায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। 

অভিনেত্রী ইনস্টাগ্রামে দেয়া ছবির ক্যাপশনে লেখেন, ‘তার বিয়ের দিনে।’

ছবিতে দেখা যায়, নুসরাতের পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেয়া। গলায় ও কানে স্বর্ণের গহনা। হাতে একটি লাল গোলাপ।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শ্যুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়; আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com