1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

‘গ্লোবাল ওয়েব কল’ ফিচার নিয়ে এলো ইমো

  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১০.০৮ এএম
  • ৫৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক: ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা জোরদারে সম্প্রতি ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচার নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগের প্ল্যাটফর্ম ইমো।

ফিচারটি চালু করতে হলে ইমো ব্যবহারকারীদের কনট্যাক্ট ট্যাবে গিয়ে ‘গ্লোবাল ওয়েব কল’ এ ক্লিক করতে হবে। এ সময় একটি আলাদা লিংক তৈরি হবে, যা ব্যবহারকারী অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। যাদের সাথে শেয়ার করবেন তারা লিংকে ঢুকে অডিও/ভিডিও কলে অংশ নিতে পারবেন। এই ফিচারে কোনো ব্যক্তিগত তথ্য বা ফোন নাম্বার দেখা যাবে না। ফলে, যারা তথ্যের সর্বোচ্চ সুরক্ষা বজায় রাখতে চান তাদের জন্য এই ফিচার অনবদ্য ভূমিকা রাখবে।

এর মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) তাদের ব্যবসার জন্য নির্দিষ্ট কল লিংক তৈরি করতে পারবেন। এতে করে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক কথোপকথন আলাদা করা যাবে। অন্যদিকে, ক্রেতাদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘন না করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ ফিচার হজ্ব বা ওমরা পালন করতে গেছেন অথবা বিদেশে ঘুরতে গেছেন এমন মানুষদের জন্য নিজেদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রকাশ না করেও নতুন পরিচিত বা সেবাপ্রদানকারীদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দিবে। এটি কেবলমাত্র নতুন যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে এমনই নয়, পাশাপাশি বিদেশের মাটিতে একদম বিনামূল্যে- প্রয়োজনের সময় ও জরুরি মুহূর্তে সংযুক্ত হতে সহায়তা করবে।

প্রতিটি লিংকের মাধ্যমে একসাথে ৯ জনকে কল করা যাবে। ফলে, এখন বন্ধুদের সঙ্গে নানান প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করা যাবে। মাল্টিপ্লেয়ার গেমস খেলা বা শুধুমাত্র যোগাযোগ যাই হোক না কেন, রিয়েল-টাইম কনভারসেশন এখন আগের চেয়েও অনেক সহজ। ফিচারটি সামনে আরও আপগ্রেড নিয়ে আসছে, যেখানে ১০ জনেরও বেশি মানুষ একসাথে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন।

এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকায় এখন একসাথে কথা বলাই কঠিন হয়ে গেছে। তার ওপর, বিভিন্ন প্রেক্ষাপটে গোপনীয়তা সংক্রান্ত জটিলতাগুলোও রয়ে গেছে। আর এ কারণেই ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচারটি নিয়ে আসা হয়েছে, যেন আমাদের ব্যবহারকারীরা তাদের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখার পরেও মাত্র একটি লিংক ব্যবহার করে সকল ধরনের যোগাযোগ নিশ্চিত করতে পারেন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com