1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

“লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ)” এর আওতায় বিনিয়োগ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৪.১৪ পিএম
  • ৩১৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বেসরকারি খাতে রপ্তানি এবং উৎপাদন সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পুনঃঅর্থায়ন তহবিল “লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ)” এর আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক রপ্তানি সংক্রান্ত শিল্পখাতে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির জন্য উৎপাদনশীল প্রতিষ্ঠানসমূহে বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

১০ অক্টোবর, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোঃ মোহন মিয়া, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফএসএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com