1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

স্যামসাং রেফ্রিজারেটরে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার!

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৪.১৭ পিএম
  • ৪৩১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং সম্প্রতি এর গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘বিগ এক্সচেঞ্জ অফার’। এই অফারের আওতায় গ্রাহকরা তাদের ব্যবহৃত পুরোনো রেফ্রিজারেটর (যেকোনো ব্র্যান্ড) বদলে নতুন মডেলের স্যামসাং রেফ্রিজারেটর কিনতে পারবেন। কেনার সময় পাওয়া যাবে দুর্দান্ত ছাড়।  

অফারের অধীনে গ্রাহকরা তাদের বর্তমান রেফ্রিজারেটর বদলে নতুন মডেলের স্যামসাং রেফ্রিজারেটর কেনার সময় ৩ হাজার থেকে ২৩ হাজার টাকা পর্যন্ত (রেফ্রিজারেটর বর্তমান অবস্থার ওপর নির্ভরশীল) এক্সচেঞ্জ সুবিধা পাবেন। এক্সচেঞ্জ অফারটি স্যামসাং রেফ্রিজারেটরের বিভিন্ন মডেলের জন্য প্রযোজ্য৷

এক্সচেঞ্জ অফারের আওতায় স্যামসাংয়ের ৪৬৫ লিটার টুইন কুলিং রেফ্রিজারেটর (আরটি৪৭ মডেল) ক্রয়ের সময় গ্রাহকরা ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড় (এক্সচেঞ্জ অফার) পাবেন। এছাড়া, স্পেসম্যাক্স প্রযুক্তি সহ স্যামসাংয়ের সাইড বাই সাইড রেফ্রিজারেটর (আরএস৭২ ও আরএস৭৪ মডেল) কেনার সময় যথাক্রমে ২০ হাজার এবং ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড় (এক্সচেঞ্জ অফার) পাওয়া যাবে।

এ প্রসঙ্গে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং সবসময় এর নতুন উদ্ভাবন গ্রাহকদের জন্য সহজলভ্য করতে সচেষ্ট থাকে। এর ধারাবাহিকতায় আমরা বিগ এক্সচেঞ্জ অফার চালু করেছি। আমরা আশা করি, আরও বেশি গ্রাহক এখন দাম নিয়ে চিন্তা না করে স্যামসাংয়ের প্রযুক্তি ও পণ্য ব্যবহার করতে পারবেন।”

এই এক্সচেঞ্জ অফার আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। গ্রাহকরা ট্রান্সকম ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ও র‌্যাংগস ইলেকট্রনিক লিমিটেডের যেকোনো আউটলেটে এই আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com