1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

বসুন্ধরার বাংলাদেশি ফুটবলারদের ব্যাগে ৬৪ বোতল মদ

  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১২.৫৯ পিএম
  • ৩০০ Time View

গত সেপ্টেম্বরে এএফসি কাপে মালদ্বীপের মালেতে খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল বসুন্ধরা কিংসের জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে। অভিযুক্ত ফুটবলারদের সাময়িক নিষেধাজ্ঞাও দেয় বসুন্ধরা ক্লাব কর্তপক্ষ

তবে কোন ধরনের অপরাধ তারা করেছে সেটি এতদিন ক্লাব ও খেলোয়াড় কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বলেনি। এবার জানা গেল, এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে ব্যাগে করে মদ নিয়ে আনছিলেন অভিযুক্ত পাঁচ ফুটবলার।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল মদ পান। ওই পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।

এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলেছিল বসুন্ধরা। ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফিরেছিল দল। ফেরার পথে বিমানবন্দরে তাদের কাছে মদ পায় কাস্টম কর্মকর্তারা।

এ ঘটনায় বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পাঁচ খেলোয়াড় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। তদন্ত শেষে কে কতটা দোষী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ ফুটবলারকে ছাড়াই নিজেদের মাঠ কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচে ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে কিংস। এর আগে মালদ্বীপের মালেতে মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে এবারের এএফসি কাপ শুরু করেছিল বসুন্ধরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com