1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

‘ডেটাকম প্রজেক্ট টিম লিডার’ নিবে হুয়াওয়ে

  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১০.১২ পিএম
  • ৩৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শীর্ষস্থানীয় বৈশ্বিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ (লিমিটেড) ‘ডেটাকম প্রজেক্ট টিম লিডার’ পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। টেলিকম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ইন্ডাস্ট্রিতে সেরা মেধাবীদের খুঁজছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে সক্রিয়ভাবে একটি বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক কর্ম পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে তারা কর্মীদের বিকাশ ও কর্মজীবনে অগ্রগতির ক্ষেত্রে যথেষ্ট সুযোগ-সুবিধা প্রদান করে থাকে।

পদসংশ্লিষ্ট দায়িত্ব-

  • সফলভাবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালনা অথবা কাস্টমার সাপোর্ট প্রদান করা,
  • একটি হাই-পারফরম্যান্স টিম এর ব্যবস্থাপনা ও পরিচর্যা, প্রতিষ্ঠানের লক্ষ্য ও ব্যক্তিক সন্তুষ্টির স্বচ্ছতা নিশ্চিত করা,
  • সর্বোচ্চ পারফরম্যান্স ও সেবার মান নিশ্চিতের মাধ্যমে অনন্য গ্রাহক সন্তুষ্টি অর্জনের ওপর ফোকাস করে চলমান প্রকল্পের জন্য সকল প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পরিচালনা করা এবং ডিভাইসগুলির রক্ষণাবেক্ষণ করা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী-

  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) অথবা এ সম্পর্কিত আইটি বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রি (চার বছর মেয়াদী);
  • টেলিকম/আইএসপি ইন্ডাস্ট্রিতে নূন্যতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এ পদে ডেটা- কমিউনিকেশন নেটওয়ার্কস বিষয়ে বিশেষজ্ঞরা অগ্রাধিকার পাবেন।

অন্যান্য যোগ্যতা-

  • এমপিএলএস, এল২ভিপিএন/এল৩ভিপিএন, এমপি-বিজিপি, ওএসপিএফ, বিএফডি ও ভিপিএন এফআরআর এর
    মতো প্রধান প্রধান প্রযুক্তিতে প্রার্থীদের বিস্তৃত কাজের অভিজ্ঞতা
  • হুয়াওয়ে ডেটাকম প্রোডাক্টস-এ কাজের অভিজ্ঞতা
  • আইইটিএফ, আইটিইউ-টি, আইইইই সহ ইন্ডাস্ট্রি মানদণ্ড সম্পর্কে পরিচিতি এবং চাহিদানুযায়ী গ্রাহক
    চাহিদা পূরণ
  • এইচসিআইই, সিসিআইই অথবা ডেটা নেটওয়ার্কে বিশেষজ্ঞ পর্যায়ের সার্টিফিকেশন অগ্রাধিকারযোগ্য

নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং হুয়াওয়ে- এর অসাধারণ টিমের অংশ হতে উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা বাংলাদেশ এবং এর বাইরে উদ্ভাবনী আইসিটি সল্যুশন্স এবং পরিষেবা প্রদানে কোম্পানির ক্রমাগত সাফল্যে অবদান রাখবে।

বিস্তারিত জানতে এবং আবেদন জমা দিতে, অনুগ্রহ করে
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei115.htm ঠিকানায় আবেদন করতে পারবেন।

টেলিকম এবং আইএসপি ইন্ডাস্ট্রির গতিশীল এই খাতে হুয়াওয়ে পেশাদারদের একটি প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিচ্ছে। কোম্পানিটি উদ্ভাবন ও উৎকর্ষতাকে সঙ্গে করে শুধুমাত্র টেকসই কর্মপরিবেশ নিশ্চিতই কাজ করছে না পাশাপাশি ডেটা-কমিউনিকেশন নেটওয়ার্ক খাতে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তৈরি করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com