1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

নিউইয়র্কে চারদিনব্যাপী “আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো” অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৪.০৫ পিএম
  • ২৭৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোড শো”।

চারদিনব্যাপী আয়োজিত এ রোড শো গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছে
নিউইয়র্ক সিটির কুইন্স, জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলিন শহরে।

শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-এর মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ রেমিট্যান্স বিনিময়কে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছিল এ রোডশোর। প্রতিটি শো’তে আমন্ত্রিত যুক্তরাষ্ট্র প্রবাসী ও অনাবাসি বাংলাদেশিদের সামনে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আইএফআইসি ব্যাংক-কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ তুলে ধরা হয়।

ব্যাংক এর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ জনাব এ. আর. এম. নজমুস্ধসঢ়; ছাকিব, কামরুন নাহার আহমেদ, মোঃ গোলাম মোস্তফা, সুধাংশু শেখর বিশ্বাস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার অনুষ্ঠান সমূহে বক্তব্য প্রদানসহ প্রশ্ন-উত্তর পর্বে অংশ গ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল রোড শো’র এই আয়োজন।

এ সময় উপস্থিত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার বলেন, শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ইতোমধ্যে পৌছে গেছে মানুষের দোড়গোরায়। সুবিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকিং চ্যানেল ও এমএফএস এর মাধ্যমে প্রবাসীরা এখন প্রিয়জনের কাছে দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পাঠানোর সেবা গ্রহণ করতে পারেেছন।

রোড শো’তে অংশগ্রহনকারী প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ানোসহ বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আইএফআইসি ব্যাংক-কে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সাইটেশন প্রদান এদিকে, নিউইয়র্কের ম্যানহাটনে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা- ২০২৩’ এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনাবাসী নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের প্রতি অনন্য সমর্থনের স্বীকৃতি হিসেবে সাইটেশন প্রদানের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রশংসা করেছে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com