1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

৩ ব্যাংকের ১,৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০৫ এএম
  • ৪০১ Time View

তিন ব্যাংকের ১ হাজার ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির ৮৮৩তম কমিশন সভায় এসব বন্ডের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ব্র্যাক ব্যাংকের ৭০০ কোটি টাকা, ডাচ-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকা এবং ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক ও ওয়ান ব্যাংকের বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। আর ডাচ-বাংলা ব্যাংকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা। ব্যাংকগুলো বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার-টু ক্যাপিটাল বেইস শক্তিশালী করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট এ বন্ড ইস্যু করা হবে বলে জানিয়েছে বিএসইসি। অনুমোদিত এসব বন্ড আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেট।

বিএসইসির তথ্য মতে, ডাচ-বাংলা ব্যাংকের বন্ডের ট্রাস্ট্রির দায়িত্ব পালন করছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অ্যারেঞ্জার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। ব্র্যাক ব্যাংকের বন্ডের ট্রাস্ট্রির দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট এবং অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। ওয়ান ব্যাংকের বন্ডের ট্রাস্টি গ্রীণডেল্টা ক্যাপিটাল এবং অ্যারেঞ্জার ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

অনুমোদিত বন্ডগুলো অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেন হবে বলে বিএসইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com