1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

যার জীবনে যত ভুল, তার জীবনে তত মঙ্গল

  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯.৫৫ পিএম
  • ২২৬ Time View

যার জীবনে যত ভুল, তার জীবনে তত মঙ্গল বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান।

রোববার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন এ অভিনেতা।

জায়েদ খান নিজের একটি ছবি শেয়ার করে ফেসবুকে লেখেন, ‘যার জীবনে যত ভুল, তার জীবনে তত মঙ্গল। অন্ধকারের অলিগলি পার হয়েই তো আমরা আলোর সন্ধান পাই।’

জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্‌নান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে ২০০৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।

এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করবো তোমার সাথে, দাবাং প্রভৃতি।

সবশেষ জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করছিলেন। তবে বর্তমানে সিনেমার শুটিং বন্ধ। এছাড়া আরও একটি নতুন সিনেমায় সায়ন্তিকা-জায়েদ জুটি হওয়ার সুখবর দিয়েছেন এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com