1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

নতুন এক অধ্যায়ের সূচনার পথে শাহরুখ!

  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪৯ এএম
  • ২৭১ Time View

বলিউড কিং শাহরুখ খানের সাফল্যের খাতায় যোগ হতে চলেছে আরেকটি নতুন অধ্যায়। শুধু তাই নয়, সম্প্রতি নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছেন জনপ্রিয় এ মেগাস্টার।

রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘জওয়ান’ গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর দর্শক হৃদয়ে ঝড় তোলে। সেই ঝড় এখনও থামেনি। ভাঙছে পুরনো সব রেকর্ড। রেকর্ড ভাঙার দৌঁড়ে নিজের অতীতের রেকর্ডই ভেঙে দিয়েছেন শাহরুখ।

শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা ১৭ দিন ধরে চলছে প্রেক্ষাগৃহে। সিনেমা মুক্তির ২ সপ্তাহ পার হলেও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় চোখে পড়ার মতো। যে কারণে ভারতীয় বাজারে এ ১৭ দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৫৪৬.৫৮ কোটি।

বক্স অফিসের এ হিসাবে নিজের অভিনীত ‘পাঠান’ সিনেমাকেই পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ। সমীক্ষা বলছে, ভারতের বাজারে ‘পাঠান’ সিনেমার ৫৪৩.০৯ কোটি আয় করতে ১৭ দিন নয়, ৫৮ দিন লেগেছিল।

শুধু তাই নয়, নতুন সাফল্যের পথেও এগিয়ে চলেছে সিনেমাটি। বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমা ১৭ দিনের আয় দাঁড়িয়েছে  ৯৫৩ কোটি। তাই সিনেমা বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী, খুব শিগগিরই ১০০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমা। এ ভবিষ্যদ্বাণী সত্যি হলে নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন বলিউড বাদশা। 

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, লেহর খান, সঞ্জীতা ভট্টাচার্যের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com