1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

একাদশে ভর্তি: কলেজ পাননি ১২,৫৯৩ শিক্ষার্থী

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০.০৩ পিএম
  • ৩৮৩ Time View

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদনের ফল প্রকাশ হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ হয়। শেষ ধাপের আবেদনে কলেজ পেয়েছেন ১ লাখ ১৮ শিক্ষার্থী।

তবে এখনও ১২ হাজার ৫৯৩ শিক্ষার্থী কলেজ পাননি। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ শিক্ষার্থী রয়েছেন।

ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কলেজ পাওয়া শিক্ষার্থীদের রোববার (২৪ সেপ্টেম্বর) মোবাইল ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। তবে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের এ ফি দিতে হবে না।

২৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে ৮ অক্টোবর ক্লাস শুরুর কথা রয়েছে।

জিপিএ-৫ পেয়েও শেষপর্যন্ত কলেজ না পাওয়ার বিষয়ে অধ্যাপক আবু তালেব বলেন, চার্চ পরিচালিত চারটি কলেজে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভর্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া যারা কলেজ পাননি তাদের অনেকে মেডিকেল টেকনোলজিস্ট ও মিড ওয়াইফারিতে চলে যাবেন। সবমিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি।  

শিক্ষার্থী এবং অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় নির্দেশ দিলে ভর্তির সময় বাড়তে পারে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com