1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

১১৬৪ জনকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগের সুপারিশ

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫.২৪ পিএম
  • ৩০৫ Time View

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দফতরে এক হাজার ১৬৪ জনকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। গত বুধবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএসসি তার দাফতরিক ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে।

বর্তমানে ১২তম বেতন গ্রেডের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা থেকে পদোন্নতির মাধ্যমে ১১ম গ্রেডে ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’, ১০ম গ্রেডে কানুনগো এবং ৯ম গ্রেডে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে যাওয়ার সুযোগ রয়েছে। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা/সার্কেল ভূমি অফিসের আওতায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মজীবন শুরু করেন। ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদের সাবেক নাম সহকারী তহশিলদার।

৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮-এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের কাছ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদফতর/দফতরের ক্যাডার বহির্ভূত পদগুলোর পছন্দক্রম প্রদানের জন্য গত ১৯ জুন বিপিএসসি দরখাস্ত আহ্বান করেছিল বিপিএসসি। যারা ওই সময়ের মধ্যে ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছিলেন কেবল তাদেরকেই বিবেচনায় রাখার কথা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে। এতে বিপিএসসি আরও জানিয়েছিল সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশ করার কথা।

দরখাস্ত আহ্বানের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদে এক হাজার ৩৪২টি ১২তম গ্রেডের পদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়েছিল, যা বিজ্ঞপ্তিতে প্রকাশিত ৯ম-১২তম গ্রেডের মোট ৪ হাজার ৪৭৮টি শূন্য পদের মধ্যে এককভাবে সর্বোচ্চ ছিল। এর মধ্যে উল্লিখিত ১৭৮টি পদের জন্য উপযুক্ত প্রার্থী না পাওয়ায় বিপিএসসি চূড়ান্তভাবে এক হাজার ১৬৪টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগের জন্য সুপারিশ করে।

প্রসঙ্গত, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনের বিষয়টি সামনে রেখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি ব্যবস্থাপনায় মেধাবী কর্মকর্তা নিয়োগের উদ্দেশে মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা নিয়োগে যথা সম্ভব বিপিএসসির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ স্বল্পতায় সুপারিশ করা সম্ভব হয়নি – এমন প্রার্থীদের প্যানেল থেকে ভূমি খাতে কাজ করতে আগ্রহী প্রার্থী নিয়োগ দিতে পারলে ভূমি ব্যবস্থাপনা ও সেবা দেয়ায় এক গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন ভূমিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com