1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.২৬ এএম
  • ২৭৮ Time View

দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার পর ফের শুরু হলো সন্ধ্যা সাতটায়। ব্যাটাররা নামলেন, মাঠে এলেন ফিল্ডাররাও। কিন্তু ক্রিজ অবধি পৌঁছানোর আগেই তাদের দৌড়াতে হলো ড্রেসিংরুমের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টির দৃশ্য ছিল এমনই। এবার বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে প্রথম ওয়ানডে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে গেছে বৃষ্টিতে। ৩৩ ওভার ৪ বল খেলা হয়েছে এর আগে, কিউইরা পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে।

টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। চতুর্থ ওভারের তৃতীয় বলের সময় বৃষ্টির কারণে প্রথমবারের খেলা বন্ধ হয়। তখন কোনো উইকেট না হারালেও কিউইরা করেছিল স্রেফ ৯ রান।

বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। ২০ বলে ৯ রান করা অ্যালেনকে ফেরাতে ডানদিকে ঝাপিয়ে দারুণ এক ক্যাচ নেন নুরুল হাসান সোহান। পরের উইকেটটিও আসে এই দুজনের কল্যানে।

৩ বলে ১ রান করা চাঁদ বোষকে ফেরাতে অবশ্য মোস্তাফিজের বলে সহজ ক্যাচই নেন সোহান। ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলা কিউইদের হয়ে পরের চাপটুকু সামলান হেনরি নিকলস ও উইল ইয়ং। যদিও বাংলাদেশের স্পিনারদের খেলতে বেশ কষ্টই হচ্ছিল তাদের।

৯৭ রানের জুটি ভাঙেন অবশ্য সেই মোস্তাফিজই। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলসকে বোল্ড করেন তিনি। এরপর বাংলাদেশকে উইকেট এনে দেন নাসুম আহমেদ। হাফ সেঞ্চুরি করা উইল ইয়ংকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি, দারুণ করেছেন উইকেটের পেছনে দাঁড়ানো সোহানও।

এক বল পরই তাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন রাচিন রবীন্দ্র। শুরুতে আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউতে সিদ্ধান্ত পক্ষে পায় বাংলাদেশ। এরপরই নেমে আসে বৃষ্টি। কয়েক দফায় মাঠ শুকানোর চেষ্টা করলেও পরে আর খেলা মাঠে গড়েনি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৩৩.৪ ওভারে ১৩৬/৫ (অ্যালেন ৯, ইয়ং ৫৮, চ্যাড ১, হেনরি ৪৪, বান্ডেল ৮, রাচীন ০, কোলে ৮; মোস্তাফিজুর ৭-১-২৭-৩, সাকিব ৫.৪-০-২৫-০, নাসুম ৮-৩-২১-২, মেহেদি ৭-০-২৭-০, মাহমুদউল্লাহ ৪-০-২১-০, সৌম্য ২-০-১৩-০)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com