1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

আজ একাদশে ভর্তির আবেদন শেষ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২০ পিএম
  • ২৫০ Time View

একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপে আবেদন শেষ হচ্ছে আজ। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ ধাপে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এরপর আর সময়সীমা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, শেষ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে ২ লাখ ৯৪ হাজারের মতো। এর মধ্যে কলেজে মনোনয়ন পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে আবার নিশ্চায়ন (ভর্তি হবেন বলে নিশ্চায়তা) করেছেন ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী। এর আগে প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার শিক্ষার্থী কলেজ পেলেও নিশ্চায়ন করেন ১০ লাখ ২৬ হাজার জন।

ভর্তি কমিটি সংশ্লিষ্টরা জানান, প্রথম দুই ধাপে কলেজ পেয়ে নিশ্চায়ন করেছেন ১২ লাখ ৪০ হাজার জন। তৃতীয় ধাপে এ পর্যন্ত আবেদন করেছেন ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। সবমিলিয়ে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন ১ লাখের কিছু বেশি। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হওয়ার কথা। ফলে এখনো আড়াই লাখ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com