1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

ডিজিটাল দক্ষতা তৈরির লক্ষ্যে কাজ করবে বিশ্ব নেতৃত্ব: সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩

  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩২ পিএম
  • ৩১৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল দক্ষতাকে জোরদার করার সম্মিলিত পদক্ষেপের লক্ষ্যে ‘সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩’ এর আয়োজন করেছে হুয়াওয়ে, আসিয়ান ফাউন্ডেশন ও সাউথইস্ট এশিয়া মিনিস্টারস অব এডুকেশন অর্গানাইজেশন (এসইএএমইও)।

‘‘কানেক্ট, কালটিভেট, কন্ট্রিবিউট ফর ইনক্লুসিভ ডিজিটাল ট্যালেন্ট গ্রোথ ইন এশিয়া প্যাসিফিক’’ শীর্ষক এ সামিটে ১৯টি এশিয়া-প্যাসিফিক দেশ থেকে ৯১ জন অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। সিডস ফর দ্য ফিউচার, হুয়াওয়ে এর এই ফ্ল্যাগশিপ ট্যালেন্ট প্রোগ্রামের মাধ্যমে এ অঞ্চলের ডিজিটাল বিবর্তনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

১৯টি দেশের ৯১ জন অংশগ্রহণকারীর মধ্যে বাংলাদেশের ৬ জন বিজয়ী শিক্ষার্থীও ‘সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩’ এ অংশ নিয়েছেন। এ সামিটে প্রযুক্তি ও সংস্কৃতি বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ, হুয়াওয়ের বিশ্বমানের আরঅ্যান্ডডি সেন্টার ও সদর দপ্তর পরিদর্শন এবং ঐতিহ্যবাহী ও আধুনিক চীন সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে।

হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট সাইমন লিন এবারের থিমের গুরুত্ব তুলে ধরে বলেন, “এ নিয়ে তৃতীয় বারের মতো এশিয়া প্যাসিফিক সিডস ফর দ্য ফিউচার সামিটের আয়োজন করছে হুয়াওয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর নতুন কিছু নিয়ে আরো বেশি অংশগ্রহণকারী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যা এ প্রোগ্রামকে আরো এগিয়ে নিচ্ছে। প্রতিবারের মত এবারেও সহযোগিতা, অঙ্গীকার ও যুব ক্ষমতায়ন- এ তিনটি বিষয় এই ইভেন্টের মূল প্রতিপাদ্য হিসেবে বিদ্যমান”

এ সামিটের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, হুয়াওয়ে ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) এশিয়া-প্যাসিফিক এলাকাজুড়ে আইসিটি পলিসি অ্যান্ড রেগুলেশন, যৌথ গবেষণা, অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো, ডিজিটাল সক্ষমতা তৈরি, নারী ও যুব ক্ষমতায়ন এবং ডিজিটাল অনুশীলন শেয়ারিং এর মতো ডিজিটাল সহযোগিতার ছয়টি মূল ক্ষেত্রকে গুরুত্ব দিতে একটি যৌথ উদ্যোগের ঘোষণা করেছে।

আসিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর পিতি শ্রীসঙ্গমের নেতৃত্বে একটি আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এ আলোচনা সভায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) এর কয়েকজন বিশেষজ্ঞ, হুয়াওয়ের প্রতিনিধি এবং সিডস ফর দ্য ফিউচারে অংশগ্রহণকারীরা যোগ দেন।

সভায় আগামী নেতৃত্বের মধ্যকার দূরত্ব ঘুঁচিয়ে, ডিজিটাল দক্ষতা ব্যবহার এবং আজীবন এ দক্ষতাকে লালন করার মাধ্যমে তাদের নেতা হয়ে ওঠার বাধাগুলো দূর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সামিটে অংশ নেওয়ার আগে এই ৯১ শিক্ষার্থীকে বাড়তি অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে চীনের শেনঝেন ও ডংগুয়ান- এ হুয়াওয়ের ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হয়। সেখানে তারা ইনফরমেশন থিওরি, ডিজিটাল পাওয়ার, অটোমোবাইল প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে অনন্য জ্ঞান অর্জন করেন।

আসিয়ান-১০, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিজি ও সলোমন দ্বীপপুঞ্জসহ বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা এ সামিটে অংশ নিয়েছেন। হুয়াওয়ে, আসিয়ান ফাউন্ডেশন এবং আইটিইউ সম্মিলিতভাবে এসব অংশগ্রহণকারীদের নির্বাচিত করেছে।

সিডস ফর দ্য ফিউচার সম্পর্কে:
হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ট্যালেন্ট প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’। এর মাধামে অংশগ্রহণকারীরা প্রযুক্তি ও আন্তঃসাংস্কৃতিক বিষয়ে অভিজ্ঞতা লাভ করে, এবং তথ্য প্রযুক্তি খাতে আগামীর নেতৃত্ব গঠনের লক্ষ্যে টেকফরগুড প্রকল্পের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানের জন্য প্রযুক্তিগত সমাধান দিতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com