1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

বাংলাদেশ ব্যাংকের সাথে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩০ পিএম
  • ৩৪৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রিট্রোফিটস অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন বাংলাদেশি আরএমজি সেক্টর প্রজেক্ট (এসআরইইউপি)’-এর আওতায় দেশের গার্মেন্টস খাতে নিরাপত্তা ও পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। 

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ ও বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগামস ডিপার্টমেন্টের পরিচালক মনি শংকর কুন্ডু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মোঃ কবির আহমেদ, অতিরিক্ত পরিচালক নওশাদ মোস্তফা, প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: তৌহিদুল আলম খান, ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স প্রধান মোঃ তারেক উদ্দিন, ইভিপি এবং সিআরএম-আরএমজি- ওবিইউ প্রধান মোঃ সোহেল শাহরিয়ার আখন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর বিদ্যমান রপ্তানি গ্রাহকগণ এখন থেকে
বার্ষিক ৫% মুনাফা হারে তৈরি পোশাক কারখানার সেফটি রিমিডিয়েশন, এনভায়রনমেন্টাল এবং
সোশ্যাল আপগ্রেডেশন এর জন্য বিনিয়োগ গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com