1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

বাংলাদেশ স্কাউটসের ওয়েব পোর্টাল প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৪ পিএম
  • ৩৭৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ স্কাউটস (বিএস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ব্যবস্থাপনা ও পরিচালনায় ১৪-১৫ সেপ্টেম্বর ২০২৩ বিএস-এর জাতীয় সদর দপ্তরে “ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বিএস-এর ১৩ টি অঞ্চলের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিএস-এর জাতীয় কমিশনার (আইসিটি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান-বিপিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএস-এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।

উপস্থিত ছিলেন কোর্স পরিচালক বিএস-এর জাতীয় উপ কমিশনার (আইসিটি) ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জহুরুল হক, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ও বিএস-এর জাতীয় উপ কমিশনার (সংগঠন) এস এম ফেরদৌস, বিএস-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) উনু চিং, এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট মাশরুর মোহাম্মদ শান্ত এবং প্রোগ্রাম এসোসিয়েটস কাজী মুহাইমিনুল ইসলাম প্রমূখ।

বিএস-এর জাতীয় উপ কমিশনার (আইসিটি) এবং পরিবেশ, বন ও জলবায়ু পবিবর্তন মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আবু নাসার উদ্দিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএস-এর আইসিটি বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব (আইসিটি বিভাগ) এন এম জিয়াউল আলম-বিপিএএ।

উপিস্থিত ছিলেন বিএস-এর জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও বিপণন) মীর মোহাম্মদ ফারুক, বিএস-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) উনু চিং প্রমূখ। উভয় অনুষ্ঠান পরিচালনা করেন বিএস-এর আইসিটি বিভাগের উপ পরিচালক মোঃ হামজার রহমান শামীম-এএলটি।

প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয় ছিল, ১৩টি অঞ্চলের ওয়েব সাইটের বর্তমান অবস্থা  জেনে পরবর্তী করনীয় সম্পর্কে ধারনা অর্জন। ওয়েব সাইটে লগ ইন, সাইট ম্যানেজার, ইউজার ম্যানেজার, রিপোট, অ্যাডমিন প্যানেলের কনটেন্ট, মেন্যুস, অডিট লগ, কনটেন্ট: অফিস প্রধান, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, নোটিশ, পাতা, ফরম, ফাইল, সেবা বক্স, সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক ইত্যাদি বিষয়ে জানা ও অনুশীলন করা। অংশগ্রহণকারী সকলে অঙ্গীকার করেন যে, নিজ নিজ অঞ্চলের ওয়েব পোর্টাল হালনাগাদ রাখবেন। বিএস প্রতি মাসে ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক সেরা অঞ্চল ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com