1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আনসার ও ভিডিপিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৫১ এএম
  • ৩০৯ Time View

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (ভিডিপি) ৫০০টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৫তম ব্যাচে ব্যাটালিয়ন আনসার হিসেবে শুধু পুরুষ প্রার্থীরা এ আবেদন করতে পারবেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আজ থেকে আবেদন নেয়া শুরু হয়েছে আর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন
ব্যাচ: ২৫তম (পুরুষ)
পদসংখ্যা: ৫০০টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা: ১৮-২২ বছর 
বৈবাহিক অবস্থা: অবিবাহিত

প্রার্থী বাছাই: নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে পুলিশ ভিআর-সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র দেয়া হবে।

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি। সব প্রার্থীর দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

চাকরির ধরন: ৬ মাসের সন্তোষজনক প্রশিক্ষণ শেষে চাকরির মেয়াদ ৬ বছর পূর্ণ হলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।

প্রশিক্ষণকালীন ভাতা: দৈনিক ১৫০ টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
উৎসব ভাতা: ১০ হাজার টাকা করে বছরে ২টি উৎস বোনাস  পাবে।
রেশন : সরকার প্রদত্ত ভর্তুকিমূল্যে পারিবারিক রেশন (মাসিক)।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এ লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com