1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

জওয়ানের আয় ৮৭৯ কোটি

  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২১ এএম
  • ২৪৭ Time View

বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছরের শুরুতে পর্দায় ফিরেন তিনি। তার এই রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন শাহরুখ।

গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে এই সিনেমা। অষ্টম দিন পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় ৩৯০.৪৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয়ের রথ ৭০০ কোটি রুপি ক্লাবের দিকে ছুটছে!

রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘জওয়ান’ সিনেমা প্রযোজনা করেছেন গৌরি খান। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, বিশ্বব্যাপী ‘জওয়ান’ ঝড় বইছে। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬৬০.০৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৭৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com