1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

৩ দিনেই ৩০০ কোটির ঘরে শাহরুখের ‘জওয়ান’

  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৩ পিএম
  • ২৭৬ Time View

‘পাঠান’র পর এবার বিশ্বজুড়ে ঝড় তুলেছে শাহরুখের ‘জওয়ান’। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরই রীতিমতো বক্স-অফিস কাঁপাচ্ছে শাহরুখ অভিনীত এই সিনেমা। বক্স অফিসে প্রথম দিনেই ৩০০ কোটির ঘর ছাড়িয়েছে ‘জওয়ান’।

‘পাঠান’র সাফল্যের ৯ মাসের মাথায় ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা মাতাচ্ছেন শাহরুখ। শুধু তাই নয়, ভেঙে দিয়েছেন আগের সব নজির। প্রথম দিনেই ভারতে সিনেমাটি আয় করেছে ৭৫ কোটি টাকা। যা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। তবে দ্বিতীয় দিন সিনেমার আয় খানিকটা কমেছে। দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে সমস্ত ভাষা মিলিয়ে ৫৩ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’।

তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি নির্মিত সিনেমা ‘জওয়ান’। তিন দিনের মাথায় শুধু মাত্র ভারতেই ‘জওয়ান’র ঝুলিতে এসেছে মোট ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’র থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি।

চলতি বছরে বক্স অফিসে অনন্য নজির গড়েছিল ‘পাঠান’। নিজের গড়া সেই নজির এ বার নিজেই ভাঙছেন শাহরুখ। ‘পাঠান’র মতো বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’-ও।

ভারতের পাশাপাশি বিদেশেও বক্স-অফিস মাতাচ্ছে ‘জওয়ান’। তৃতীয় দিনে ‘পাঠান’ আয় করেছিল প্রায় ৩১৩ কোটি টাকা। ‘পাঠান’র সেই নজিরও ভেঙে ফেলেছে ‘জওয়ান’। তিন দিনে ‘জওয়ান’র মোট উপার্জন প্রায় ৩৫০ কোটি টাকা।

পরিসংখ্যান থেকে বোঝাই যাচ্ছে, নিজের রেকর্ড নিজেই ভেঙে ফের নতুন নজির গড়তে চলেছেন শাহরুখ। বিরতি থেকে ফিরে তিনি আবারও প্রমাণ করলেন দমে যাওয়ার পাত্র তিনি নন। যত দিন বাঁচবেন এভাবেই দর্শক মাতাবেন এই তারকা।

‘জওয়ান’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অ্যাটলি। এতে সিনেমায় শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com