1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

রাজশাহী নগরীর শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমানবন্দর পর্যন্ত সড়কে রাসিকের সহযোগিতায় লংকাবাংলার বৃক্ষরোপণ কার্যক্রম

  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৮ পিএম
  • ৪২২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশন এর সহযোগিতায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন) ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার এর সম্মিলিত অংশগ্রহণে রাজশাহী নগরীর শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

রাজশাহী শহরের সবুজায়ন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রাথমিক পর্যায়ে ১২,৩১২ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয় যা নগরীর শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও বনায়নের জন্য রোপন করা হবে।

পর্যায়ক্রমে সম্পূর্ন ৮.৫ কিলোমিটার সড়কে এই বৃক্ষরোপণ কার্যক্রম স¤প্রসারিত ও সম্পাদিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন সেই স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়তে প্রত্যেককে অন্তত একটি গাছের চারা রোপণ করে তার যতœ নেয়া এবং বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সকলকে সবুজায়ন উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য আবাসভ‚মি গড়ে তুলতে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। ভ‚মি ক্ষয়রোধ, ফল উৎপাদন, দীর্ঘমেয়াদী পরিবেশের ও জীববৈচিত্র্য সংরক্ষনের কথা বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির পরিচলন করে আসছে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান – জনাব মোস্তফা কামাল, হেড অব কর্পোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস – জনাব মোহাম্মদ শোয়েব, হেড অব জেনারেল ইনফ্রাস্ট্রাকচার এন্ড সার্ভিসেস (জিআইএস) – জনাব মোহাম্মদ হাবিব হায়দার, হেড অব ব্র্যান্ড, মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স – জনাব মোঃ রাজিউদ্দিন এবং রাজশাহী শাখা প্রধান মো: মহিবুল হাসান সজল এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com