1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

মোবাইলে পৌঁছে যাবে প্রাথমিক শিক্ষকদের ৫ হাজার টাকা

  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৩ পিএম
  • ৩৯২ Time View

আবেদন করলে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ৫ হাজার টাকা অর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে পাস হওয়ায় এ সুবিধা পাবেন ৪ লাখ ৬২ হাজার শিক্ষক।

জাতীয় সংসদে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২৩’ পাস হয়। 

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে পাস হওয়ায় শিক্ষকদের মোবাইল অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। আমাদের দেশের ৪ লাখ ৬২ হাজার শিক্ষকের জন্য গত ৭-৮ বছরে ৩৬ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু, আইন না থাকায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাথমিকের শিক্ষকদের আর্থিক দৈন্য-দুর্বিপাকেও সহায়তা করতে পারি না।

তিনি বলেন, আমরা পরিকল্পনা করেছি, শিক্ষকরা ঘরে বসেই মোবাইল ফোনে আবেদন করবেন। আর্থিক সহায়তার ন্যূনতম ৫ হাজার টাকা তাদের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমি মনে করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে দারুণ উপকৃত হবেন।

বিলে বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে তার নাবালক সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করা হবে। এছাড়া, প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনে খরচ দেওয়া হবে।

বিলে আরও বলা হয়েছে, চিকিৎসা খরচসহ কিছু আর্থিক সুবিধা পাবেন শিক্ষকরা। শিক্ষকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রাস্ট ফান্ডে জমা দিতে হবে এবং তা বিধির মাধ্যমে নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com