1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

“আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান ২০২৩” অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৮ পিএম
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ডের গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৩ সোমবার (৪ সেপ্টেম্বর ২০২৩) অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কনফারেন্স রুমে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণা অনুদান প্রদানের চেক হস্তান্তর করা হয়।

এ সময় ২৫ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান এবং ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ ২০১২ সালের ১৯ নভেম্বর সামাজিক কর্মকাÐে (সিএসআর) অবদানের অংশ হিসাবে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও গবেষণা অনুদান প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ট্রাস্ট ফান্ড গঠন করে, যা পর্যায়ক্রমে ১ কোটি টাকায় উন্নীত হয়।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি ও গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও নাট্যজন রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ আইএফআইসি টাওয়ার, ৬১ পুরানা পল্টন, ঢাকা-১০০০ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার,আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com