1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফুল রপ্তানি করে ৫০ কোটি ডলার আয় করা সম্ভব

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০১ এএম
  • ৩৯৯ Time View

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ফুল খুবই সম্ভাবনাময় ফসল। এখন বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। দেশে ও আন্তর্জাতিক বাজারে ফুলের চাহিদাও বাড়ছে। সারাবিশ্বে তিন হাজার ৬০০ কোটি ডলারের ফুলের বাজার রয়েছে। এর মধ্যে ৫০ কোটি ডলারের বাজার ধরার মতো আমাদের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বেড়িবাঁধে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্মিত পাইকারি ফুলের আধুনিক বাজার ও প্রসেসিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি সামনে আরও বিকশিত হবে। সেখানে ফুল বিরাট ভূমিকা রাখতে পারে। সেজন্য, ফুলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তার ব্যাপক সম্প্রসারণ করতে হবে। এসময় বিজ্ঞানী ও উদ্যানতত্ত্ববিদদের দ্রুত ফুলের আধুনিক জাত ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য নির্দেশ দেন তিনি।

পাইকারি ফুলের বাজারকে কৃষি বিপণনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই বাজারকে আধুনিক ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে হবে। কোনো ধরনের অব্যবস্থাপনা যেন না হয়, সেদিকে কঠোরভাবে খেয়াল রাখতে হবে।

টাকা পাচাররোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, এই মুহূর্তে দেশে ডলারের কিছুটা ঘাটতি চলছে। এই ঘাটতির পেছনে একদিকে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। অন্য কারণ হচ্ছে দেশের কিছু অসাধু ব্যক্তির অর্থ পাচারের মাধ্যমে দুবাই, কানাডা ও মালয়েশিয়ায় বাড়ি কেনা ও সম্পদের মালিক হওয়া।

মন্ত্রী বলেন, ভূমিদস্যু, কিছু ব্যবসায়ী ও চাকরিজীবী অর্থ পাচার করে দিনে-দুপুরে ডাকাতি করছে। এদের রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এদের মোকাবিলা করা খুবই কঠিন। দেশীয় ও আন্তর্জাতিক চক্র এদের সঙ্গে জড়িত। সেজন্য যারা অর্থ পাচার করে, সম্পদ লুট করে বিদেশে নিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। তাদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি বিপণন অধিদপ্তরের সাবেক মাসুদ করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী ও ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি বাবুল প্রসাদ বক্তব্য রাখেন।

ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশে এক হাজার ৫০০ কোটি টাকার ফুলের বাজার রয়েছে, যেখানে প্রায় ১৫ লাখ মানুষ নিয়োজিত। কিন্তু আগে দেশে কোনো ফুলের বাজার ছিল না।

কৃষি বিপণন অধিদপ্তরের নির্মিত এই পাইকারি বাজারে ব্যবসায়ীরা আধুনিক সব সুবিধা পাবেন ও কৃষিপণ্য প্রসেসিং করে বিদেশেও পাঠাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com