1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএটি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিজিআইসি কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

যমুনার পানিতে তলিয়ে ২৮ শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ২৫৫ Time View

উজানের বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুর জেলার যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার যমুনার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এছাড়াও দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের ১৩২৮ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে নিমজ্জিত।

শুক্রবার (০১ সেপ্টম্বর) সকালে সরেজমিনে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা ঘুরে দেখা যায়, যমুনার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারীদের অনেকের ঘরে পানি ঢুকেছে। এসব এলাকার কিছু কিছু রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।

এছাড়াও ইসলামপুর উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলি জমি পানিতে নিমজ্জিত। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানায়, জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, বন্যার কারণে জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্লাবিত ওই ১৭টি ইউনিয়নের ৮ হাজার ২৩০টি পরিবারের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওই দুই উপজেলায় দুইটি আশ্রয়ণকেন্দ্রে ১০৫টি পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া ইসলামপুর উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও ২৫টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। 

বন্যার কারণে ইসলামপুর উপজেলায় চিনাডুলী উচ্চ বিদ্যালয়, সাপধরী উচ্চ বিদ্যালয় ও সাপধরী মাদ্রাসাসহ ওই উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। অপরদিকে জেলার দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়িসহ ৬টি উপজেলার ১৩২৮হেক্টর রোপা আমনের ক্ষেত বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তারমধ্যে ৪১০ হেক্টর রোপা আমন সম্পূর্ণরূপে ও ৯১৮ হেক্টর রোপা আমন আংশিক নিমজ্জিত হয়েছে। অন্য কোনো ফসল এখনও পানিতে নিমজ্জিত হয়নি।

ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেঙ্গারগড় এলাকার মো.মুখলেছুর রহমান বলেন, ‘বাড়ির চারপাশে বন্যার পানি। রান্না করে খাওয়ার উপায় নাই। চুলাতে পানি উঠে গেছে। আগলা চুলাই কোনো রকমে রান্না করে জীবন চলতেছে। এদিকে ফসলের খেতে পানি ওঠে সব ফসল নষ্ট করে ফেলেছে। দ্রুত পানি না কমলে আমাদের দুঃখের শেষ থাকবে না।’

ওই উপজেলার চিনাডুলী ইউনিয়নের বামনা এলাকার রওশন আরা বলেন, ‘ক্ষেত-খামারের সব ফসল তলিয়ে গেছে। ধান, শাক-সবজি সব ফসলের খেতে পানি ওঠেছে। রাস্তা-ঘাটে পানি। চলাফেরা খুবই কঠিন হয়ে পড়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com