1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডলার কারসাজি: ৭ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত

  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৯.১১ পিএম
  • ৩৫৯ Time View

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করায় সাত মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি একই কারণে আরও দশ মানি চেঞ্জারের কাছে ব্যাখ্যা তলব করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, কয়েকটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বেশি দামে ডলার কেনাবেচা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

লাইসেন্স স্থগিত করা মানি চেঞ্জারগুলের মধ্যে রয়েছে জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ, মার্সি মানি এক্সচেঞ্জ, ইয়র্ক মানি এক্সচেঞ্জ, জামান মানি চেঞ্জিং হাউস, বেঙ্গল মানি এক্সচেঞ্জ ও জেবি মানি এক্সচেঞ্জ।

এছাড়া ব্যাখ্যা তলব করা মানি চেঞ্জারের তালিকায় রয়েছে পাইওনিয়ার মানি এক্সচেঞ্জ, বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ, স্কাফ মানি চেঞ্জার, হযরত খাজা বাবা মুদ্রা বিনিময় কেন্দ্র, গ্লোরি মানি এক্সচেঞ্জ, নিউ প্রাইম মানি চেঞ্জার, উত্তরা মানি চেঞ্জার, মিসা মানি এক্সচেঞ্জ, মাতৃক মানি চেঞ্জার ও যমুনা মানি এক্সচেঞ্জ।

এদিকে বেশ কয়েকদিন আগে থেকে আবারও হুট করে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। খোলা বাজারে প্রতি ডলার ১১৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এরপরে অনেক চেঞ্জারে ডলার সংকট রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়মে নগদে প্রতি ডলারের দাম ১১২ টাকা ৫০ পয়সার মধ্যে থাকার কথা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com