1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

গম আমদানিতে দরপত্র জমার সময়সীমা কমলো ২৭ দিন

  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৪.৩০ পিএম
  • ২০৫ Time View

গম আমদানিতে দরপত্র জমা দেয়ার সময়সীমা ২৭ দিন কমিয়েছে সরকার। এখন থেকে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দরপত্র জমা করতে হবে। এ লক্ষ্যে গম আমদানির ক্ষেত্রে দরপত্র জমার এই সময় কমানোর বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৩০ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গম আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার জন্য প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

১২ জুলাই অনুষ্ঠিত হওয়া সভায় দেয়া অনুমোদন এবং আজকের অনুমোদনের মধ্যে পার্থক্য কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২ জুলাই জিটুজি ভিত্তিতে গম আমদানির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দরপত্র দাখিলের নীতিগত অনুমোদন দেয়া হয়। আজ যে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে, তা হচ্ছে উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে।

এর আগে ১২ জুলাই অনুষ্ঠিত সভায় জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে গম আমদানির ক্ষেত্রে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দাখিলের নীতিগত অনুমোদন দেয়া হয়। এর ফলে এখন থেকে জিটুজি অথবা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র যে মাধ্যমেই গম আমদানি করা হোক, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দরপত্র দাখিল করতে হবে।

সে দিন সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরের রফতানিকারক দেশ থেকে জিটুজি ভিত্তিতে ৩ লাখ টন চাল কেনা এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ টন চাল আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com