1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

বিএনপি ক্ষমতায় গেলে কারও অস্তিত্ব রাখবে না

  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৭.২৩ পিএম
  • ১৯৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে। মুক্তিযুদ্ধের পক্ষের কারও অস্তিত্ব তারা রাখবে না।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। তারা ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে। আবার যদি ক্ষমতায় তারা আসতে পারে দেশে রক্তের বন্যা বয়ে দিবে। মুক্তিযুদ্ধের পক্ষের কারও অস্তিত্ব তারা রাখবে না। নিশ্চিহ্ন করে দিবে মুক্তিযোদ্ধাদের এবং যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে যারা ভালোবাসে।

তিনি বলেন, বিএনপির নেতারা বলে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায়। সে কেমন নেতা যে তাকে ভয় পাব? যে কিনা পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি। টেমস নদীর ওপার থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন এত সোজা নই। একবার দেখি ২৭ দফা, আবার দেয় ১০ দফা। এখন আবার এক দফা। এরমধ্যে বিএনপির আন্দোলন নয়াপল্টন থেকে গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোঁচট খায়।

বিএনপিকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান ঠিকানা বিএনপি। তাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com