1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৯.৫৫ পিএম
  • ৩৩৮ Time View

প্রকাশিত হলো ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে দলগুলোর বিশ্বকাপের প্রস্তুতিপর্ব। ২৯ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।

২৯ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাকিস্তান। প্রোটিয়া ও আফগানদের ম্যাচটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম ও পাকিস্তান-কিউইদের ম্যাচটি রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পরের দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মাঠে নামবে ভারত-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। প্রথম ম্যাচটি গুয়াহাটিতে ও পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে গ্রিনফিল্ড স্টেডিয়ামে। বুধবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

টাইগারদের দ্বিতীয় প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ২ অক্টোবর আগের ম্যাচের ভেন্যুতে ইংলিশদের মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা। গ্রিনফিল্ড স্টেডিয়ামে একই দিন নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অক্টোবর অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচে ভারত ও নেদারল্যান্ডস ও তৃতীয় ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com