1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

মিথ্যা তথ্য প্রকাশে জায়েদ খানকে পুরস্কার দেওয়া প্রতিষ্ঠানের আইনি নোটিশ

  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১১.১৭ এএম
  • ২৪০ Time View

অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ (আইপিপিডিয়ার) সম্প্রতি চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানকে সম্মাননা প্রদান করে। কিন্তু আইপিপিডিয়ার এবং এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেস সম্পর্কে চার গণমাধ্যমে মিথ্যা তথ্যসংবলিত সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। তাতে সাত দিনের মধ্যে সংবাদ প্রত্যাহারে চার গণমাধ্যমকে ইতোমধ্যে আইনি চিঠি দেওয়া হয়েছে।

গণমাধ্যমগুলো হলো- সাপ্তাহিক নিউজ পোর্টাল ব্লিটজ, কালবেলা পত্রিকা, বিজয় ও দেশ টিভি।

মঙ্গলবার ডাকযোগে এসব গণমাধ্যম বরাবর চিঠিটি পাঠানো হয়। আইপিপিডিয়ারের প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

সেখানে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী শিক্ষা, গবেষণা ও জলবায়ু উন্নয়ন ছাড়াও বিভিন্ন আর্থসামাজিক এবং সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ‘আইপিপিডিয়ার’। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সেবামূলক কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি ।

তারা আরও জানায়, সম্প্রতি জায়েদ খানসহ বিভিন্ন দেশের ৪০ ব্যক্তিকে হিউমেনিটারিয়ান অ্যাওয়ার্ড দেয় তারা। এরপর সাপ্তাহিক নিউজ পোর্টাল ব্লিটজ আইপিপিডিয়ায়ের কার্যক্রম, গ্রহণযোগ্যতা ও পুরস্কারের বস্তুনিষ্ঠটা সম্পর্কে এবং আইপিপিডিয়ায়ের প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের শিক্ষাগত যোগ্যতাসহ নানবিধ ব্যক্তিগত বিষয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। নিউজ পোর্টাল ব্লিটজকে তথ্য বরাত দেখিয়ে বিজয় টিভি, দেশ টিভি ও কালবেলা এন্টারটেইনমেন্ট একই সংবাদ প্রচার করে ।

এসব সংবাদের কারণে আইপিপিডিয়ার ও এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেস এর বিশ্বব্যাপী সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিশে দাবি করা হয় ।

আইনি চিঠিতে আগামী ৭ (সাত) দিনের মধ্যে উল্লেখিত সংবাদগুলো প্রত্যাহার, নোটিশের বক্তব্য প্রতিবাদ আকারে প্রকাশ করতে এবং পত্রিকা ও চ্যানেল সমূহের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় ১২,৬০,০০০ (বার লক্ষ ষাট হাজার) আমেরিকান ডলার ক্ষতিপূরণ চেয়ে উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ’ থেকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পান চিত্রনায়ক জায়েদ খান। সঙ্গে তাকে ‘গ্লোবাল শান্তিদূত’ নিযুক্ত করা হয়। যা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনাও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com