1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

প্রিমিয়ার ব্যাংক কনসালটেন্ট জনাব এম শহীদুল ইসলামের ইন্তেকাল

  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৪.২৮ পিএম
  • ২৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রথিতযশা ব্যাংকার, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সম্মানিত কনসালটেন্ট জনাব এম শহীদুল ইসলাম, ২১শে আগস্ট (সোমবার) ২০২৩ ইং তারিখে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন।)

উল্লেখ্য যে, ৪০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। প্রিমিয়ার ব্যাংকের পূর্বে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এর পূর্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে ইসলামিক ফাইন্যান্স নিয়ে দেশ এবং দেশের বাহিরে কাজ করায় ‘ইসলামিক ফাইনান্স পার্সোনালিটি অব ২০২০’ পুরস্কারে সম্মানিত হন।

প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পর্ষদ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মরহুমের প্রথম জানাজার নামাজ আজ ২২শে আগস্ট, ২০২৩ ফজরের নামাজের পর মহাখালী ডিওএইচএস মসজিদে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ যোহর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com