1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

একাদশে ভর্তি: ৯ দিনে ১২ লাখ আবেদন

  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ১১.১৫ এএম
  • ২৯০ Time View

একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের আবেদনের সময় শেষ হওয়ার পথে। রবিবার (২০ আগস্ট) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।

গত ১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হয়। মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আবেদন বন্ধ ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ধাপে ১০ দিন আবেদনের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত গত ৯ দিনে ১২ লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন। তবে প্রাথমিক আবেদনের ফি পরিশোধ করেছেন ১২ লাখ ৩৭ হাজার ৩৯৭ জন। যারা ফি পরিশোধ করেছেন কিন্তু এখনও আবেদন করেননি, তাদের রবিবার রাত ১১টার মধ্যে মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। তবে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা ফলাফল পাওয়ার পর আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৮ আগস্ট পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন নেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না।

এর আগে, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এ ছাড়া সাড়ে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

ভর্তির আবেদন প্রক্রিয়া-
xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। তবে, তার আগেই বিকাশের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তারপর সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পছন্দ করে অনলাইনে সাবমিট করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com