1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

জুনে কার্ডে বাংলাদেশিদের খরচ ৩৮৮ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১.১০ এএম
  • ২৪৭ Time View

বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। জুন মাসে ভারতে গিয়ে বাংলাদেশিরা খরচ করেছেন ৬১ কোটি টাকা। আলোচ্য মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ৩৮৮ কোটি টাকা। যা মোট খরচের ১৬ শতাংশ হয়েছে ভারতে।

ক্রেডিট কার্ডের মাধ্যমে ভ্রমণ, চিকিৎসা ও অনলাইনে পণ্য কেনাকাটা করতে বাংলাদেশিরা এই টাকা খরচ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

ক্রেডিট কার্ডে ডলার খরচ করার আগে গ্রাহকদের প্রথমে বাণিজ্যিক ব্যাংকে গিয়ে পাসপোর্টের মাধ্যমে ডলার এনডোর্স করতে হয়। পরে অনুমোদনকৃত ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা যায়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন বাংলাদেশি পাসপোর্টধারী বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারেন।

বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ, সৌদি আরবে ৮ শতাংশ, থাইল্যান্ডে ৮ শতাংশ, যুক্তরাজ্যে ৭ শতাংশ, সিঙ্গাপুরে ৬ শতাংশ, কানাডায় ৬ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৬ শতাংশ, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে ৫ শতাংশ।

বাংলাদেশিরা যেমন ভারত বা অন্য দেশে গিয়ে অর্থ খরচ করেন তেমনি বিদেশিরা বাংলাদেশে এসে টাকা খরচ করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুনে বাংলাদেশে বিদেশি নাগরিকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেছেন ১৯৬ কোটি টাকা, যা মে মাসে ছিল ২১০ কোটি টাকা। এক মাসে বিদেশিদের লেনদেন কমেছে ৭ শতাংশ।

বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা জুন মাসে বিদেশে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ করেছেন, একই সময়ে বিদেশিরা বাংলাদেশে এসে তার অর্ধেক খরচ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ২ হাজার ৪১৩ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে ১ দশমিক ৮৭ শতাংশ বেশি। আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৩৬৯ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com