1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

ভৈরবে মেঘনা নদীতে পোনা মাছ অবমুক্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ৪২৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস অধিদপ্তরের অর্থায়নে আজ বৃহস্পতিবার দুপুরে পরিষদ পুকুরে ও মেঘনা নদীতে বিভিন্ন দেশীয় প্রজাতির ৪শ ৮৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সিনিয়র মৎস্য  কর্মকর্তা রাশেদুল  ইসলাম, সহকারি মৎস কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমূখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,জাতীয়  শোক দিবস উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তরের অর্থায়নে মাছের প্রজনন বৃদ্ধি এবং প্রোটিন ও আমিষের চাহিদা পূরণের জন্য  সরকার খাল-বিল পুকুর জলাশয়, নালা ডোবায় মাছের পোনা অবমুক্ত করণ করছে এরই অংশ হিসেবে ভৈরবে ৪ শ ৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ৩৩০ টাকা কেজি দরে ১০ থেকে ১৫ সেঃ মি লম্বা মাছ ছাড়ার কথা থাকলেও তারা বেশির ভাগ মাছ ছাড়েন ৫ থেকে ৮ সেন্টি মিটার সাইজের পোনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুররহমান সবুজ বলেন মৎস সপ্তাহ উপলক্ষে চলমান প্রক্রিয়া হিসেবে উম্মুক্ত জলাশয়ে একটি কার্যক্রম ছিল তাই বিভিন্ন পুকুর জলাশয় বিল এবং মেঘনা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র নদীতে প্রায় ৪শ কেজি উপরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে, সরকারের উদ্দেশ্য হলো এ মাছগুলো বড় হলে যারা প্রান্তিক জেলে তারা আহরণ করতে পারবে এবং মৎস সেক্টরে নতুন করে নদীর মাছ যে পাপ্য সেটা বৃদ্ধি পাবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com