1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

এআইবিএল’র ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮.২০ পিএম
  • ৩৪৮ Time View

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২২ সালে সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ও ৩ শতাংশ বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সেলিম রহমান সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আব্দুল মালেক মোল্লা, হাফেজ মোঃ এনায়েত উল্যা, আহামেদুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহবুব আহমেদ, মোঃ আব্দুল হামিদ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা সভায় এজেন্ডা উপস্থাপন করেন।

ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০২২ সালে আমানতে ১৬.৪০% এবং বিনিয়োগে ২০.৫১% প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ২০২২ সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২২ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের বহিঃ নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়। সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com