1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু

এইচবিএল বাংলাদেশ-এর জাতীয় শোক দিবস ২০২৩ পালন

  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৫.৪০ পিএম
  • ৩৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক: নানা ধরনের আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে এইচবিএল বাংলাদেশ। মঙ্গলবার (১৫ আগস্ট) ব্যাংকটির কান্ট্রি ম্যানেজার সেলিম বরকতসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এই ব্যাংকের কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি হাতে নেন। যেমন: মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করা, অফিস ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, দুয়া মাহফিলের আয়োজন করা এবং অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা।

এছাড়া, এইচবিএল ঢাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করেছে এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করছে। এর পাশাপাশি একটি আলোচনা সভার পরিকল্পনা করা হয়, যেখানে বঙ্গবন্ধু’র বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করা হবে। এর পরপরই থাকবে তাঁর জীবন নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের প্রদর্শনী এবং একটি দুয়া মাহফিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শিক্ষা সমুন্নত রাখার জন্য এইচবিএল বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। সকল গ্রাহক ও অংশীদারকে জাতীয় শোক দিবস পালনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ব্যাংকটি।

এইচবিএল- বিশ্বব্যাপী বিভিন্ন দেশে কার্যরত আঞ্চলিক প্রাসঙ্গিকতাসম্পন্ন ব্যাংক এইচবিএল বাংলাদেশে ৪৫ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি একটি পূর্ণ-পরিষেবামূলক বাণিজ্যিক ব্যাংক। গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনী সমাধানসহ আর্থিক পরিষেবা প্রদানের মাধ্যমে এই অঞ্চলে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত ব্যাংকটি। আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফইডি) এইচবিএল-এর ৫১ শতাংশ শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক। বাকি শেয়ার ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)সহ দেশী ও বিদেশী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আওতায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com