1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

জাতীয় শোক দিবসে দুস্থদের মাঝে রূপালী ব্যাংকের খাবার বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০.২২ এএম
  • ৩০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে রাষ্ট্র মালিকাধীন রূপালী ব্যাংকের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুস্থ ও এতিমদের মাঝে মানসম্মত খাবার বিতরণ করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। এছাড়াও মহাব্যবস্থ্ধাসঢ়;পক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, কমল ভট্টাচার্য্য, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মইন ও এস.এম. দিদারুল ইসলামসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে ব্যাংকের উদ্যোগে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ এতিম, অসহায় ও দু:স্থদের মাঝে সুষ্ঠুভাবে খাবার বিতরণে ব্যাংক কর্তৃপক্ষকে সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com