1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শোক দিবসে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৮.০৫ পিএম
  • ২৫৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ১৪ আগস্ট ২০২৩, সোমবার আইবিএফ’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ কাজী শহিদুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন আইবিএফ-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ভাইস চেয়ারম্যান ডাঃ তানভীর আহমেদ, আইবিএফ সদস্য মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, শওকত হোসেন, এফসিএ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালক মোঃ জয়নাল আবেদীন, আইবিএফ সদস্য ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইবিএফ-এর জেনারেল ম্যানেজার মো. ছালেহ ইকবাল, মোঃ আবুল কামাল ও মোঃ আব্দুস সামাদ, রেফারেন্স ল্যাবের সিনিয়র কনসাল্টেন্ট ও ডাইরেক্টর প্রফেসর ডাঃ তারেক আল নাসের এবং ট্রেনিং কো-অডিনেটর ডাঃ মোজাম্মেল হোসেন খান। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহে ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com