1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জনাব মোহাম্মদ মোহন মিয়া স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন

  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৯.৫২ পিএম
  • ১০৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জনাব মোহাম্মদ মোহন মিয়া সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি একই ব্যাংকের ব্যবসায় উন্নয়ন, শরি‘আহ্ সেক্রেটারিয়েট, আইসিসিডি ও ইসলামি ব্যাংকিং কনভার্সন প্রজেক্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ২০২০ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট বিনিয়োগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই ব্যাংকে শাখা ও জোন প্রধান, ব্যবসায় উন্নয়ন প্রধান এবং চিফ রিস্ক অফিসারসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।

বিনিয়োগ ব্যবস্থাপনায় অভিজ্ঞ পেশাদার ব্যাংকার মোহাম্মদ মোহন মিয়া ১৯৮৫ সালে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ট্রেন্ট ইউনিভাসির্টি থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পিএইচডি অর্জন করেন।

মোহন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে যোগদান উপলক্ষে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, বাহরাইন, চীন, হংকং ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com