1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে আইএফআইসি ব্যাংকের ৫৫০টি চারা বিতরণ

  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৯.৫২ পিএম
  • ২৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ “বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী” এই স্লোগান নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার কামরাঙ্গীর চরে অবস্থিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশ লাইন্সে ৫৫০টি চারা বিতরণ ও রোপণ অনুষ্ঠানের আয়োজন করলো শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

৬ আগস্ট, ২০২৩ (রবিবার), সকাল ১০.৩০টায় ঢাকার কামরাঙ্গীর চরে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ লাইন্সের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি মো: সরওয়ার, বিপিএম- সেবা।

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় ২৬শে জুলাই, ২০২৩ থেকে মাসব্যাপী দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। উক্ত অনুষ্ঠানে সবুজ
বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বিনামূল্যে চারা প্রদান করার ঘোষণা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে ৫৫০টি চারা বিতরণ করা।

টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে গণমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ বিজনেস মো: রফিকুল ইসলাম, আইএফআই ব্যাংক ইসলামপুর শাখার ব্যবস্থাপক সঞ্জীব কুমার দে, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com