1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জাতীয় নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১০.১৬ পিএম
  • ৩৪৫ Time View
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা

বাজেট সংকটসহ নানা কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এসময় সিসি ক্যামেরা ব্যবহার না করলেও সুষ্ঠু ভোট হতে পারে দাবি করেন তিনি।

রোববার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গোপন বুথ থেকে ভোট ডাকাতি বন্ধ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন। সে লক্ষ্যে ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়।

এরই মধ্যে কয়েকটি উপ-নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের ভোটে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অনিয়ম পেয়ে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিতও করে কমিশন। যা নিয়ে সমালোচনা হয় নানা মহল থেকে।

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে রোডম্যাপে ১৪টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। সেগুলো মোকিবলায় সিসি ক্যামেরা ব্যবহারসহ ১৯টি উপায় বের করা হয়। ৩০০ আসনে তিন লাখের বেশি সিসিটিভি ক্যামেরা বসাতে প্রায় ৩০০ কোটি টাকা বাজেটও ধরা হয়েছিল। কিন্তু ইসি এখন এই পরিকল্পনা থেকে সরে আসতে চাইছে।

এর আগে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার পর এবার সিসি ক্যামেরা প্রকল্পও বাতিলের কথা জানাল ইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com