1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

গ্রামীণফোন-সিক্রেট রেসিপির আয়োজনে ‘বেইক লাইক আ জিপিস্টার’

  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১০.০৮ পিএম
  • ৪০৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সিক্রেট রেসিপি ও গ্রামীনফোনের আয়োজনে এবার শেষ হলো বেকিং সেশন  ‘বেইক লাইক আ জিপিস্টার’। এই আয়োজনে জিপি স্টার গ্রাহকদেরকে স্বস্বাদু ক্রিম চিজ দিয়ে ফ্রস্ট করা রেড ভেলভেট কেক বানানোর প্রশিক্ষণ দেয়া হয়। চমৎকার এই আয়োজনে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলামও।

গত মে থেকে জুলাই মাস পর্যন্ত জিপি ও সিক্রেট রেসিপির সমন্বয়ে ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনের আওতায়ই  অনুষ্ঠিত হলো ‘বেইক লাইক আ জিপিস্টার’ সেশনটি। আয়োজনটির তত্ত্বাবধায়ন করেন সিক্রেট রেসিপির একজন বিশেষজ্ঞ শেফ।

আয়োজনটি নিয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, “আমরা সবসময় চেষ্টা করি যেনো আমাদের জিপিস্টার গ্রাহকরা ‘স্পেশাল’ অনুভব করেন এবং আমরা তাদের এক্সক্লুসিভ সব অভিজ্ঞতা দিতে পারি। এবার, আমরা বেইকিং টিউটোরিয়াল সেশনের জন্য আমাদের পার্টনার সিক্রেট রেসিপির সাথে অংশীদারিত্ব করেছি, যাতে আমাদের সম্মানিত জিপিস্টার গ্রাহকরা এই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে পারেন। সেশনে অংশগ্রহণকারীদের আগ্রহ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ভবিষ্যতেও আমাদের জিপিস্টার গ্রাহকদের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।”

সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কে.এস.এম. মোহিত-উল-বারী বলেন, “সিক্রেট রেসিপিতে আমরা সর্বোচ্চ মানসম্পন্ন কেক সরবরাহ করতে পেরে গর্বিত। এ ওয়ার্কশপ আয়োজনে আমাদের লক্ষ্য ছিল জিপিস্টার গ্রাহকদের সাথে আমাদের বেইকিং নিয়ে আগ্রহ, অভিজ্ঞতা ও জ্ঞান ভাগাভাগি করে নেয়া এবং তাদের বেইকিং অভিজ্ঞতা স্মরণীয় করে তোলা।” 

নিজেদের বানানো কেক ছাড়াও অংশগ্রহণকারীদের রিফ্রেশমেন্ট ও গিফট দেয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সার্টিফিকেট গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com