1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

জুনে ব্যাংকিং আমানত বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ৩২০ Time View

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের শেষ মাসে আমানত খাতে চমক দেখিয়েছে দেশের তফসিলি ব্যাংক। গত জুন মাসে ব্যাকিংখাতে আমানত বেড়েছে ৩১ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং ব্যাংকিং ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আমানত।

বাংলাদেশ ব্যাংকের এক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুন শেষে দেশের ব্যাংকখাতে গ্রাহকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার কোটি টাকা। যেখানে আগের মাস মে-তে ১৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা আমানত ছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৩১ হাজার কোটি টাকা।

উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং সেবা নিয়ে কিছু নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় গত বছর থেকে দেশের ব্যাংকিং খাতের আমানতের প্রবৃদ্ধি কমতে থাকে। ২০২২ সালের নভেম্বরে ব্যাংক থেকে আমানত কমেছে ৩ হাজার ১৫৫ কোটি টাকা। এ ধারা চলতি সালের জানুয়ারি মাস পর্যন্ত অব্যাহত ছিলো। চলতি বছরের জানুয়ারি মাসেও ব্যাংকিংখাতে আমানত কমেছে ১ হাজার ৩৯৮ কোটি টাকা।

জানুয়ারির পর থেকে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানান প্রচেষ্টায় ব্যাংকে পুনরায় আমানত বাড়তে শুরু করে। সর্বশেষ গত এপ্রিলে ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ২৪ হাজার ৯০২ কোটি টাকা। মে মাসেও ১৫ হাজার ৮৮১ কোটি টাকা আমানত বেড়েছে। কিন্তু জুনে আমানত প্রবৃদ্ধি হার প্রায় দ্বিগুণ বেড়েছে।

গত জুন মাসে আমানত বেড়েছে ৩১ হাজর কোটি টাকা, যা ব্যাংকিং ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে এক মাসের ব্যবধানে ৩৪ হাজার ১৩২ কোটি টাকা আমানত বাড়ে। যা এখনো আমানত প্রবৃদ্ধির শীর্ষস্থান ধরে রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com