রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২২৪২ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২১৬ Time View

গত একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২৪২ জন এবং মৃত্যুবরন করেছে ১১ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন।

শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৬৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৮ হাজার ৮৮৫ জন ঢাকায় এবং ১১ হাজার ৮০০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৮৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ঢাকার ১৪ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে ৮ হাজার ৯৪৭ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS