1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

টিকা গ্রহণ করতে নারাজ জোকোভিচ

  • আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৪.৫০ পিএম
  • ৫৮৩ Time View

করোনাভাইরাস থেকে বাঁচতে এখন পর্যন্ত একমাত্র উপায় টিকা গ্রহণ। কিন্তু টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ সেই টিকা গ্রহণ করতে নারাজ! এ কারণে কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে বন্দি হয়েছিলেন এই সার্বিয়ান তারকা। অনেক দেশই তাকে প্রবেশের অনুমতি দিচ্ছে না। টিকা না নেওয়ার সিদ্ধান্তে অনড় জোকোভিচ দুটি টুর্নামেন্ট থেকে নামই প্রত্যাহার করে নিয়েছেন! ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন জোকোভিচ। এর মধ্যে ইন্ডিয়ান ওয়েলসের সূচিতে তার নাম ছিল। কিন্তু শেষ মুহূর্তে আয়োজক বা সে দেশের সরকার নিয়ম বদলাতে রাজি হয়নি। অন্তত আমেরিকায় ঢুকতে গেলে টিকা নিতেই হবে। ফলে জোকোভিচের কাছে না খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। উল্লেখ্য, বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে জোকোভিচ বিপদে পড়েছিলেন। মেলবোর্নে পৌঁছলেও তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রণালয় তাকে বন্দি করে রাখে। দুই বার আদালতে অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে মামলায় হেরে যান তিনি। শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি এবং দেশে ফিরে গিয়েছিলেন। এভাবে একের পর এক টুর্নামেন্ট না খেলায় র‌্যাংকিংয়ের দুই নম্বরে নেমে গেছেন জোকোভিচ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com